নওগাঁয় ড্রেন পরিষ্কারে গিয়ে মিলল মাথার খুলি

নওগাঁ সদর পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে মিলল মাথার খুলি। সোমবার সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালির মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়। পরে পুলিশ এসে মাথার খুলিটি উদ্ধার করে।

 

নওগাঁয় ড্রেন পরিষ্কারে গিয়ে মিলল মাথার খুলি

 

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী খাইরুল জানান, সোমবার সকালে পাটালির মোড়ের একটি ড্রেন পরিষ্কার করছিলাম। এ সময় আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে গেছে। ওসি ফয়সাল বিন আহসান বলেন, মাথার খুলিটির ডিএনএ পরীক্ষা করার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষে মাথার খুলিটি দাফন করা হবে।

 

 

এদিকে কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে পৌর বাজারের হাওয়া ভবন সংলগ্ন নদী থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে খোকসা বাজারের হাওয়া ভবন সংলগ্ন গড়াই নদীতে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

Leave a Comment