খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই মে ২০২৩, ১১:৩৮ এএম
৪১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার,নওগাঁর ধামইরহাটে চঞ্চল সিংহ (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্ৰেফতার ওই মাদক কারবারি উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহ এর ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে শনিবার রাত ১০টার দিকে উপজেলার কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার ককরে।
এসময় তার কাছ থেকে ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।আরও বলা হয়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য