Site icon নওগাঁ জিলাইভ | truth alone triumphs

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত,জেলার আদমদীঘি উপজেলার বগুড়া- নওগাঁ মহাসড়কের  ইন্দুইল ব্রীজের কাছে শনিবার সকাল সাড়ে ৯ টায়  মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা ও  পুত্র নিহত হয়েছেন । মৃতরা হচ্ছে, আদমদীঘি  উপজেলার  লক্ষীকোলোর  সাতিয়ান গ্রামের লোকমান আলীর ছেলে  জাহিদুর রহমান(৫০)ও  তার পিতা ওই উপজেলার  নাগর আলী প্রমাণিকের পুত্র  লোকমান আলী(৭৪)।আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান,  আজ সাড়ে ৯ টায়  একটি মোটর সাইকেলে করে  পিতা-পুত্র নওগাঁ থেকে  আদমদীঘির দিকে যাচ্ছেল ।

 

 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত

 

বিপরীত দিক থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড  ভ্যান (ঢাকা-মেট্রো ম- ১১ -৬৭ ৮৬ ) আদমদীঘি থেকে  নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় মোটর সাইকেল আরোহী  পুত্র আদমদীঘির জাহিদুর রহমান(৫০) ঘটনা স্থলে মারা যান । তার পিতা লোকমান আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের  হাসপাতালে নেয়ার পর মারা যান।বিপরীত দিক থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড  ভ্যান (ঢাকা-মেট্রো ম- ১১

-৬৭ ৮৬ ) আদমদীঘি থেকে  নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় মোটর সাইকেল আরোহী  পুত্র আদমদীঘির জাহিদুর রহমান(৫০) ঘটনা স্থলে মারা যান । তার পিতা লোকমান আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের  হাসপাতালে নেয়ার পর মারা যান।

 

Exit mobile version