নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার | সারা সপ্তাহের খবর

নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার এর খবর দিয়ে শুরু করছি নওগাঁ জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার | সারা সপ্তাহের খবর

Table of Contents

নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার | সারা সপ্তাহের খবর

 

নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গুচ্ছগ্রামের এক কিশোরীকে অপহরণের অভিযোগে শিপন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর মায়ের করা মামলায় বৃহস্পতিবার তাকে পাঁড়ইল ইউনিয়নের পাঁড়ইল এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়।

মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজাদ ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।

নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় র‌্যাবের তদন্ত কমিটি

নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে সংস্থাটি। এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে র‍্যাব। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৩

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

অভিযানে অংশ নেওয়া ১১ র‌্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ

নওগাঁয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটকের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারী মারা যান। বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সেদিন অভিযানে অংশ নেওয়া র‌্যাবের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব সদর দপ্তরের তদন্ত কমিটি।

হেফাজতে জেসমিনের মৃত্যু

নওগাঁয় র‍্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজশাহীতে র‍্যাব-৫–এর কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ চলছে। র‍্যাব সদর দপ্তরে গঠিত তদন্ত কমিটি তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাবের ১১ সদস্য নওগাঁয় আবার তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন। জিজ্ঞাসাবাদের তালিকায় একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন।

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: ছেলে ও ভগ্নিপতির সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি

র‍্যাব হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪০) মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে শাহেদ হোসেন (সৈকত) ও ভগ্নিপতি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছে তদন্ত দল। সোমবার দুপুর থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত নওগাঁ সার্কিট হাউসে তাঁদের সঙ্গে কথা বলে র‍্যাবের তদন্ত দল।

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামের ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

 

নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার | সারা সপ্তাহের খবর

 

এক যুগ্ম সচিবের সামনে জেসমিনকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়: র‍্যাব

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হকের অভিযোগের ভিত্তিতে তাঁর সামনেই ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে (৪৫) আটক করা হয়েছিল।

এনামুল হকসহ কয়েকজনের সামনেই জেসমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন। জেসমিনকে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। এ সময় এনামুলও উপস্থিত ছিলেন।

১ thought on “নওগাঁয়ের নিয়ামতপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার | সারা সপ্তাহের খবর”

Leave a Comment