Site icon নওগাঁ জিলাইভ | truth alone triumphs

নওগাঁয় ধানখেতে মিলল অটোচালকের গলাকাটা লাশ

নওগাঁয় ধানখেতে মিলল অটোচালকের গলাকাটা লাশ,নওগাঁয় ধানখেতে পাওয়া গেছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ। আজ সোমবার সকালে নওগাঁ পৌরসভার নলগড়া এলাকার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।নিহত অটোরিকশা চালকের নাম অতুল চন্দ্র সরকার (৩৮)। তিনি নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠেরঘাট এলাকার অভয় চন্দ্র সরকারের ছেলে।

 

নওগাঁয় ধানখেতে মিলল অটোচালকের গলাকাটা লাশ

 

নওগাঁয় ধানখেতে মিলল অটোচালকের গলাকাটা লাশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। দুপুরে বাড়িতে এসে খাবার খেয়ে আবার অটোরিকশা নিয়ে বের হন তিনি। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। আজ সকালে নওগাঁ পৌরসভার নলগড়া এলাকার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের উত্তর পাশে একটি ইটভাটার কাছে ধানখেতে অতুলের লাশ ও অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিকেরা। খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

Exit mobile version